২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রডিকের বিদায়, তৃতীয় পর্বে ফেরার

উইম্বলডনের তৃতীয় পর্ব থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি রডিক। অন্য দিকে তৃতীয় পর্বে পা রেখেছেন ডেভিড ফেরার ও জুর্গেন মেজলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনের তৃতীয় পর্ব থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি রডিক। অন্য দিকে তৃতীয় পর্বে পা রেখেছেন ডেভিড ফেরার ও জুর্গেন মেজলার। ১২৫তম উইম্বলডনের পঞ্চম দিনে তৃতীয় পর্বের খেলায় অষ্টম বাছাই রডিক হারেন ফেলিসিয়ানো লোপেজের কাছে। যুক্তরাষ্টের রডিক প্রবল প্রতিদ্বদ্বিতা করলেও স্পেনের লোপেজের সঙ্গে পেরে উঠেননি। লোপেজ জেতেন ৭(৭)- ৬(২), ৭(৭)- ৬(২) ও ৬-৪ গেমে। এর আগে দ্বিতীয় পর্বের খেলায় ডেভিড ফেরার হারান যুক্তরাষ্ট্রের রায়ান হ্যারিসনকে। হারলেও জোর লড়াই করেন হ্যারিসন। সপ্তম বাছাই ফেরারকে জিততে খেলতে হয়েছে পুরো পাঁচ সেট। শেষ পর্যন্ত জেতেন ৬(৬) -৭(৮), ৬-১, ৪-৬, ৬-৩ ও ৬-২ গেমে। দ্বিতীয় পর্বে সহজ জয় পাননি একাদশ বাছাই মেজলারও। রাশিয়ার দিমিত্রি তুরসুনভরের বিরুদ্ধে লড়াই করেই জিততে হয়েছে তাকে। তৃতীয় ও চতুর্থ সেটের মীমাংসা হয় টাইব্রেকারে। মেজলার জেতেন ৬-৩, ২-৬, ৭(৭)- ৬(৫) ও ৭(৭)- ৬(১) গেমে। এছাড়া চতুর্থ পর্বে পা রেখেছেন ফ্রান্সের রিচার্ড গাসকুয়েট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩০৫ ঘ.