২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমার ও পেলেকে মারাদোনার চড়!

অনেকের মতে, তিনি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। পায়ের কারুকাজ দিয়ে ফুটবলকে ছেলেখেলা বানিয়েছিলেন। তবে খেলা ছাড়ার পর তার মুখ যেন পায়ের চেয়েও বেশি চলে। বলা হচ্ছে দিয়েগো আরমান্দো মারাদোনার কথা যিনি এবার মন্তব্য করেছেন, নেইমার ও পেলে ভদ্রতাই জানেন না!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিটোর ডটকম) - অনেকের মতে, তিনি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। পায়ের কারুকাজ দিয়ে ফুটবলকে ছেলেখেলা বানিয়েছিলেন। তবে খেলা ছাড়ার পর তার মুখ যেন পায়ের চেয়েও বেশি চলে। বলা হচ্ছে দিয়েগো আরমান্দো মারাদোনার কথা যিনি এবার মন্তব্য করেছেন, নেইমার ও পেলে ভদ্রতাই জানেন না! দলবদলের বাজারে নেইমারকে নিয়ে গুঞ্জন, ব্রাজিল ক্লাব স্যান্তোস ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। দিন কয়েক আগে নেইমার বলেছিলেন, স্যান্তোসে (পেলের সাবেক দল) খেলেই মেসির চেয়ে ভালো খেলোয়াড় হয়ে দেখাবেন তিনি। নেইমার আরও যোগ করেন, নিজেকে সেরা প্রমাণ করার জন্য ব্রাজিল ছেড়ে ইউরোপে খেলতে যাওয়ার কোনো মানেই হয় না। নেইমারকে নিজের ছাত্র হিসেবে গণনা করেন ব্রাজিল কিংবদন্তী পেলে। আর সবারই জানা, সর্বকালের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে মারাদোনার একমাত্র প্রতিদ্বন্দ্বি ওই পেলেই। সুযোগ পেয়ে তাই ছাত্র-শিক্ষক দু'জনকেই চড় মেরে বসলেন মারাদোনা। মেসিকে নেইমারের কথার জবাবে তার পাল্টা জবাব,"পেলের মতো নেইমারও ভদ্রতা জানে না।" টিভিইকে দেয়া সাক্ষাৎকারে মারাদোনা মেসির পক্ষে তলোয়ার উচিয়ে বলেন,"মেসি একজন ব্যতিক্রমী ফুটবলার। আমার মনে হয় না, কেউ তাকে সেরার আসন থেকে হটাতে পারবে।" বিডিনিউজ টোয়েন্টিটোর ডটকম/টিএ/এএনএম/২১১৮ ঘ.