২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপ ফুটবল জুলইতে

মাঝখানে কয়েক বছর বন্ধ থাকার পর আবারো মাঠে গড়াচ্ছে জেএফএ কাপ ফুটবল প্রতিযোগিতা। এতে আর্থিক সহায়তা দিচ্ছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঝখানে কয়েক বছর বন্ধ থাকার পর আবারো মাঠে গড়াচ্ছে জেএফএ কাপ ফুটবল প্রতিযোগিতা। এতে আর্থিক সহায়তা দিচ্ছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ১ জুলাই থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় ৫৩টি জেলা দল এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অংশ নেবে। এই দলগুলোকে আটটি গ্র"পে ভাগ করা হবে। চূড়ান্ত পর্বে খেলবে গ্র"প চ্যাম্পিয়ন আটটি দল। এই পর্বের খেলা হবে ঢাকায়। আর গ্র"প পর্বের খেলা হবে দেশের আটটি জায়গায়। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৫ বছরের খেলোয়াড়রা অংশ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২১৭ ঘ.