২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদাল ও ভেনাসের দুরন্ত সূচনা

১২৫তম উইম্বলডনের পর্দা উঠেছে সোমবার। প্রথম দিন জয়ের মুখ দেখেছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও ভেনাস উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১২৫তম উইম্বলডনের পর্দা উঠেছে সোমবার। প্রথম দিন জয়ের মুখ দেখেছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও ভেনাস উইলিয়ামস। এই প্রতিযোগিতা শুরু হয় ১৮৭৭ সালে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নাদাল ৬-৪, ৬-২ ও ৬-২ গেমে হারান মাইকেল রাসেলকে। চোট কাটিয়ে পাঁচ মাস পর মাঠে ফিরেই জয়ের মুখ দেখেন পাঁচবার উইম্বডন জয়ী ভেনাস। ৬-৩ ও ৬-১ গেমে জেতেন তিনি উজবেকিস্তানের আকগুল আমানমুরাদোভার বিপক্ষে। ম্যাচটি জিততে ভেনাসের সময় লাগে মাত্র ৫৯ মিনিট। মেয়েদের র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় ভেরা জভোনারেভা সহজে পার হতে পারেননি প্রথম রাউন্ডের বাধা। অবাছাই এলিসন নিসকের বিপক্ষে প্রথম সেট ৬-০ তে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান ৩-৬ ব্যবধানে। অবশেষে তৃতীয় সেটে ৬-৩ এ জিতে হাফ ছেড়ে বাঁচেন। ছেলেদের বিভাগে নাদালের পথ অনুসরণ করেন র‌্যাঙ্কিংয়ের নবম খেলোয়াড় গেইল মনফিল্স। তবে ম্যাথিয়াস বাচিঙ্গারকে হারাতে ঘাম ঝরাতে হয় তাকে। শেষ পর্যন্ত জেতেন ৬-৪, ৭-৬ (৭-৩) ও ৬-৩ গেমে। আর র‌্যাঙ্কিংয়ের দশম খেলোয়াড় মার্ডি ফিস ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৫) ও ৬-৪ গেমে হারান মার্সেল গ্রানোর্লাসকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৩২ ঘ.