২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগের কাছে ফরাশগঞ্জের হার

গ্রামীণফোন বাংলাদেশ লিগে আরামবাগ ক্রীড়া সংঘ ২-০ গোলে জিতেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগে আরামবাগ ক্রীড়া সংঘ ২-০ গোলে জিতেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার প্রথমার্ধে দুই দল সমানতালে লড়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার দখল চলে যায় আবামবাগের হাতে। গোল দু'টিও আদায় করে নেয় দলটি শেষ ৪৫ মিনিটে। খেলার ৬৭ মিনিটে আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সুবেইর মোহাম্মদের গোলে এগিয়ে যায় আরামবাগ। এক গোলে পিছিয়ে পড়ে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ফারাশগঞ্জ। কিন্তু গোল শোধ করতে তো পারেইনি, পাল্টা-আক্রমণ থেকে উল্টো গোল খেয়ে বসে দলটি। খেলার অতিরিক্ত সময়ে (৯০ ) গোলটি করেন আরামবাগের মাঝমাঠের গিনির খেলোয়াড় বানগুরা ইসমাইল। এই জয়ের ফলে রেলিগেশনের শঙ্কা কাটিয়ে আরামবাগ উঠে গেলো নিরাপদ স্থানে। ২১ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে সপ্তম স্থানে। আর সমান খেলায় ১৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকেও রেলিগেশনের শঙ্কা এড়াতে পারেনি ফরাশগঞ্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১০৮ ঘ.