২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে যুক্তরাষ্ট্র ও পানামা

কনকাকাফ গোল্ড কাপের সেমিফাইনালে পৌঁছেছে যুক্তরাস্ট্র ও পানামা। আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে মেক্সিকো ও হন্ডুরাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কনকাকাফ গোল্ড কাপের সেমিফাইনালে পৌঁছেছে যুক্তরাস্ট্র ও পানামা। আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে মেক্সিকো ও হন্ডুরাস। সেমিফাইনালে মেক্সিকো খেলবে হন্ডুরাসের বিপক্ষে। যুক্তরাস্ট্র মুখোমুখি হবে পানামার। রোববার কোয়ার্টার ফাইনালে যুক্তরাস্ট্র ২-০ গোলে হারায় দশ জনের জ্যামাইকাকে। আর টাইব্রেকারে পানামা ৫-৩ গোলে জেতে এল সালভাদরের বিপক্ষে। পানামা-এল সালভাদর খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত ছিল। যুক্তরাস্ট্রের হয়ে প্রথম গোল করেন জারমেইন জোন্স। গোল্ড কাপে যুক্তরাস্ট্রের হয়ে এটি তার প্রথম গোল। এর আগে জার্মানির হয়ে তিনটি প্রীতি ম্যাচ খেলেন তিনি। ২০০৯ সালে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) তাকে যুক্তরাস্ট্রের হয়ে খেলার অনুমতি দেয়। ক্লায়েন্ট ডেম্পসে ব্যবধান দ্বিগুন করেন। আর এল সালভাদরের রোডলফো জেলায়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে খেলার শেষ মুহূর্তে লুইস কার্লোস হ্যানশেল গোল করে পানামাকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে (৯০ )। কিন্তু তাতেও হার-জিত নিশ্চিত না হওয়ায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। যুক্তরাস্ট্র-জ্যামাইকা খেলার প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। ৪৯ মিনিটে জ্যামাইকার বক্সের মধ্যে বল ধরেই প্রচণ্ড শট নেন জোন্স। বল আশ্রয় নেয় জালে। খেলার ৬৭ মিনিটে জোন্সকে অবৈধভাবে বাধা দেন টেলর। এর মাসুল দিয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর থেকে যুক্তরাস্ট্রের প্রাধান্য স্পষ্ট হয়ে ওঠে। ৮০ মিনিটে ব্যবধান বাড়ান বদলি খেলোয়াড় ডেম্পসে। প্রথমার্ধে চোটের কারণে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন আলটিডোর। তার বদলে মাঠে নামেন ডেম্পসে। এদিকে দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলার ৭৯ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে যায় এল সালভাদর। ২১ মিনিটে সালভাদর পেনাল্টি পেলেও কাজে লাগাতে পারেনি। রুডিস কোরালেসকে অবৈধভাবে বাধা দেয়ায় রেফারি পেনাল্টি বাঁশি বাজান। শট নেন জেলায়া। কিন্তু তা ঠেকিয়ে দেন পানামার গোলরক্ষক জেইম পেনেডো। পেনাল্টি গোলে এগিয়ে থাকা সালভাদোরের সমর্থকরা জয় উদ্যাপনের জন্য যখন সেকেন্ডের হিসাব করছিলেন, ঠিক তখনই লুইস কার্লোস খেলায় সমতা ফেরান। পরে জয়-পরাজয় নির্ধারণ করা হয় টাইব্রেকারে। ম্যাচে খেলার চেয়ে খেলোয়াড়রা মারামারিতেই বেশি ব্যস্ত ছিলেন। তাই উভয় দলের একজন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয়। এছাড়া আটবার পকেট থেকে হলুদ কার্ড বের করতে হয় রেফারিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৫১ ঘ.