ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে রোববার ফেনী সকার ক্লাব ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে সকার ক্লাবের তৌহিদুল ইসলাম জয়সূচক গোলটি করেন, খেলার ৭২ মিনিটে।
এই জয়ের ফলে ফেনীর দলটি উঠে এলো দশম স্থানে। ২১ খেলায় সকার ক্লাবের পয়েন্ট ১৮।
এর আগে দলটি ছিল এগারো নম্বরে।
শেষ খেলার ফলাফলের ওপর নির্ভর করবে দলটি বাংলাদেশ লিগে আগামী মৌসুমে খেলার সুযোগ পাবে কি না। শেষ খেলায় দলটির প্রতিপক্ষ ফরাশগঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩৫৪ ঘ.
bdnews24