ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের র্যাঙ্কিংয়ে সপ্তমে তিনি। তারপরও ঘাসের কোর্টে দুর্বলতা ঢাকতে পারেননি। ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনে তাই পরামর্শের জন্য হাত বাড়িয়েছেন উইম্বলডন ও ঘাসের কোর্টের রাজা রজার ফেদেরারের কাছে।
রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শিয়াভোনে বলেন, "রজারের (ফেদেরার) কাছ থেকে আমার কিছু পরামর্শ নেয়া উচিত। জানি না, তা সম্ভব হবে কি না।"
হঠাৎ কেন ফেদেরারের পরামর্শ দরকার হলো শিয়াভোনের, এ প্রশ্ন উদয় হতেই পারে। টেনিসের যারা নিয়মিত খোঁজ রাখেন, তাদের নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা জানেন না তাদের জানা দরকার, ২০ জুন (আগামীকাল) থেকে শুরু হতে যাওয়া উইম্বলডন জিতলে সপ্তমবারের মতো বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের শিরোপা হাতে তুলবেন সুইজারল্যান্ডের ফেদেরার। ছুঁয়ে ফেলবেন টেনিস কিংবদন্তী পিট সা
bdnews24