ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছয়টি দল নিয়ে আয়োজন করা হবে কোটি টাকার ফুটবল প্রতিযোগিতা সুপার কাপ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার রাতে বাফুফের এক সভায় এই সিন্ধান্ত নেয়া হয়।
সুপার কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ ছয়টি দল। দুই গ্র"পে ভাগ করা হবে এই দলগুলোকে। গ্র"প পর্বের খেলা হবে 'ডাবল' লিগ পদ্ধতিতে। গ্র"পের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে।
প্রতিযোগিতার স্পন্সর গ্রামীণফোন।
বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩৫০ ঘ.
bdnews24