ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনাকে বিশ্বের সেরা ক্লাব মানলেও আপাতত আর্সেনালেই থাকতে চান স্পেনের মাঝমাঠের খেলোয়াড় সেস ফ্যাব্রেগাস।
আর্সেনালের অধিনায়ক ফ্যাব্রেগাস বার্সার বিখ্যাত 'লা মাসিয়া ইয়ুথ' পদ্ধতির আবিষ্কার। ২০০৩ সালে তিনি আর্সেনালে যোগ দেন।
স্পেনে একটি সুগন্ধি উন্মোচন অনুষ্ঠানে ফ্যাব্রেগাস বলেন, "শিরোপা জিততে না পারাটা খুবই হতাশার। বার্সেলোনা দারুণ দল। তারাই বিশ্বসেরা। সেখানে খেলা মানে নিশ্চিত জয়।"
গ্রীষ্মের দল বদল বিষয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনা করেছেন ফ্যাব্রেগাস প্রতিনিধিরা। এই সপ্তাহের প্রথম দিকে এই খবর বাতাসে শোনা যায়। যদিও আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার বিষয়টি নাকচ করে দিয়ে জানান, ফ্যাব্রেগাস কোথাও যাচ্ছেন না।
ফ্যাব্রেগাস নিজেও বলেছেন, ক্লাবের ক্ষতি করে তিনি দল ত্যাগ করবেন না। তাছাড়া তিনি কি চান তা ওয়েঙ্গার ভালোই জানেন।
তিনি বলেন, "আমি নিজে থেকে কখনোই বলবো না যে আমি আর্সেনালে যোগ দিতে চাই। আট বছর কাজ করার পর আমি ক্লাবের ক্ষতি করবো না। আমি এরকম নই।"
একই সঙ্গে তিনি আরো বলেন, "আর্সেনালের একজন খেলোয়াড় হিসেবে আমি খুব খুশি। ওয়েঙ্গার জানেন আমি কি চাই। আর যেহেতু তিনি কোচ তাই তিনিই সিদ্ধান্ত নেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪২১ ঘ.
bdnews24