২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করলেন ক্লাইস্টার্স

পায়ের পাতায় চোটের কারণে উইম্বলডন থেকে বুধবার নাম প্রত্যাহার করে নিয়েছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 06:53 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের পাতায় চোটের কারণে উইম্বলডন থেকে বুধবার নাম প্রত্যাহার করে নিয়েছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। নেদারল্যান্ডসে মঙ্গলবার ইউনিসেফ ওপেন টেনিস খেলার সময় ডান পায়ের পাতায় চোট পান ক্লাইস্টার্স। ওটাই উইম্বলডন থেকে তার নাম প্রত্যাহারের কারণ। ক্লাইস্টার্স বলেন, "এই মুহূর্তে আমি খুবই হতাশ। উইম্বলডন আমার প্রিয় প্রতিযোগিতার একটি। ওখানে খেলা আমি সবসময়ই উপভোগ করি। কিন্তু আমি নিরুপায়। সুস্থ হওয়ার জন্য আমাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।" সোমবার থেকে এই 'গ্র্যান্ড স্লাম' প্রতিযোগিতা শুরু হচ্ছে। তিনবার ইউএস ওপেন শিরোপা জিতেছেন ক্লাইস্টার্স। আর দুবার উইম্বলডনের সেমিফাইনাল খেলেছেন তিনি। এপ্রিলে নিজের এক 'কাজিন'র বিয়েতে নাচের সময় ডান পায়ের গোঁড়ালিতে চোট পান ক্লাইস্টার্স। এরপর ফ্রেন্স ওপেন খেললেও দ্বিতীয় পর্বেই বিদায় নেন তিনি। যদিও মঙ্গলবার ক্লাইস্টার্স জানিয়েছেন তার এবারের চোট আগের সমস্যার কারণে হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২৩৩ ঘ.