২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার উতরে গেলেন মেক্সিকোর খেলোয়াড়রা

লস অ্যাঞ্জেলসে মাদক পরীক্ষায় উতরে গেছেন মেক্সিকোর পাঁচ ফুটবলার। এর আগে তারা ২১ মে প্রথম পরীক্ষায় ব্যর্থ হন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লস অ্যাঞ্জেলসে মাদক পরীক্ষায় উতরে গেছেন মেক্সিকোর পাঁচ ফুটবলার। এর আগে তারা ২১ মে প্রথম পরীক্ষায় ব্যর্থ হন তারা। মেক্সিকোর ফুটবল কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, গত ২১ মে মাদক পরীক্ষায় উতরাতে ব্যর্থ হওয়া পাঁচ ফুটবলার এবার উতরে গেছেন। এরা হলেন গুইলেরমো ওছোয়া, ফ্রান্সিসকো রড্রেগুইজ, এডগার ডুইনাস, ক্রিশ্চিয়ান বারমুদেজ ও অ্যান্তোনিয়ো নেইলসন। গরুর মাংস খাওয়ার পর মাদক পরীক্ষায় উতরাতে ব্যর্থ হন তারা। মেক্সিকোর ফুটবল কর্তৃপক্ষ এতে তদন্তের ঘোষণা দেয় এবং কনকাকাফ গোল্ড কাপ থেকে তাদের নাম প্রত্যাহার করে নেয়। অবশ্য ফুটবলাররা দাবি করেছেন গরুর মাংসে নিষিদ্ধ মাদক ক্লেনবুটেরল মেশানো ছিল। পরে সিদ্ধান্ত নেয়া হয়, লস অ্যাঞ্জেলসে ১০ জুন দোষী খেলোয়াড়দের আবারও মাদক পরীক্ষায় নামতে হবে। তবে এবার আর দেশকে লজ্জায় ফেলেন নি তারা। পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ ও অসুস্থ রিকার্ডো অসোরিওকে আগেই দেশে পাঠিয়ে দেয়ায় এখন সব মিলিয়ে ১৭ জন খেলোয়াড় রয়েছে মেক্সিকো দলে। নিষিদ্ধ ফুটবলারদের বদলি চেয়ে কনকাকাফের কাছে মেক্সিকো আবেদন করলেও এখন পর্যন্ত তাতে সাড়া মিলেনি। এল সালভাদর, কিউবা ও কোস্টারিকাকে হারিয়ে গ্র"পের শীর্ষে থেকেই গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২০৮ ঘ.