২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে যুক্তরাষ্ট্র ও পানামা

পানামার কাছে ২-১ গোলে হেরে খাদের কিনারে পড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। অবশেষে দুর্বল গুয়াডেলুপকে ১-০ গোলে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের শেষ আটের টিকেট কেটেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পানামার কাছে ২-১ গোলে হেরে খাদের কিনারে পড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। অবশেষে দুর্বল গুয়াডেলুপকে ১-০ গোলে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের শেষ আটের টিকেট কেটেছে তারা। অন্যদিকে অতিরিক্ত সময়ের গোলে কানাডার ড্র করে গ্র"প সি থেকে শীর্ষ দল হিসেবে শেষ আটে উঠেছে পানামা। খেলা শেষ হয় ১-১ সমতায়। জয় অথবা ড্র প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের, প্রতিপক্ষ গুয়াডেলুপ। সহজ জয় পাওয়ার কথাই তো ছিল। তবে চাপটা ছিল ভয়াবহ। বাড়তি হিসেবে পানামার কাছে হার ক্ষত হয়ে জ্বালাচ্ছিল। কোচ বব ব্র্যাডলি ঢেলে সাজান দলকে। মূল একাদশে জায়গা হয় জোজি আলটিডোরের। শুরুতেই বাজিমাত করেন। ৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। সেই গোলেই জয় পায় যুক্তরাজ্য। ২০১০ বিশ্বকাপে গোলশূন্য থাকা আলটিডোর চলতি গোল্ড কাপে দু'গোলের দেখা পেলেন। আগের গোলটি করেন কানাডার বিপক্ষে। রোববার শেষ আটে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ জ্যামাইকা। কানাডার কাছে হেরেই বসেছিল পানামা। ৬২ মিনিটে পেনাল্টি গোলে কানাডাকে এগিয়ে (১-০) দেন ডাওয়ানে ডেরোসারিও। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে লুইস হ্যান্ডসেলের গোলে সমতা (১-১) এনে মাঠ ছাড়ে পানামা। অবশ্য এই খেলায় বড় ব্যবধানে না হারলে কোনো সমস্যা ছিল না পানামার। গোল গড়ে ঠিকই কোয়ার্টার ফাইনালে জায়গা হতো তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২১৪৩ ঘ.