২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান স্পোর্টিং: হাইকোর্টের আদেশ স্থগিত

মোহামেডান স্পোর্টিং লিমিটেডের নির্বাচন ও বৈঠক বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহামেডান স্পোর্টিং লিমিটেডের নির্বাচন ও বৈঠক বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই স্থগিতাদেশ দেন। মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ আগামী চার মাসের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন ও সব ধরণের বৈঠকের ওপর স্থগিতাদেশ দেয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে মোহামেডান স্পোর্টিং লিমিটেডে রূপান্তরিত করার বৈধতা চ্যালেঞ্জ করে সংস্থাটির জীবন সদস্য মনিরুল ইসলাম চৌধুরীর করা রিটে হাইকোর্ট এই স্থগিতাদেশ দেয়। হাইকোর্ট একই সঙ্গে গঠনতন্ত্র সংশোধন করে ক্লাব থেকে লিমিটেড কোম্পানি করার প্রক্রিয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে, তিন সপ্তাহের মধ্যে তা জানতে চেয়ে রুল দিয়েছিল। রুলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে বিবাদী করায় ওই মন্ত্রণালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করলে হাইকোর্টের আদেশ চার সপ্তাহের মধ্যে স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০০০ ঘ.