২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে ব্রাদার্সের ড্র

বাংলাদেশ লিগে আবারো পয়েন্ট হারালো ব্রাদার্স ইউনিয়ন। মঙ্গলবার ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 05:06 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে আবারো পয়েন্ট হারালো ব্রাদার্স ইউনিয়ন। মঙ্গলবার ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলায় প্রথমে এগিয়ে যায় ব্রাদার্স। কিন্তু দুই মিনিট পর গোল শোধ করে চট্টগ্রামের দলটি। খেলার ১৬ মিনিটে দলের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় কিংসলের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। মাঝমাঠের খেলোয়াড় ফয়সাল মাহমুদের বাড়ানো বল পেয়ে গোল করেন তিনি। চট্টগ্রাম মোহামেডানের লাইবেরিয়ার খেলোয়াড় জেরি গোল শোধ করেন খেলার ১৮ মিনিটে। আক্রমণভাগের খেলোয়াড় আরিফুল কবির ফরহাদ প্রতিপক্ষের গোলমুখে বল ঠেলে দেন। আলতো টোকায় জেরি বল পাঠিয়ে দেন জালে। দু'বার হলুদ কার্ড দেখায় চট্টগ্রাম মোহামেডানের লাইবেরিয়ার খেলোয়াড় কলিটাস বিলামোকে মাঠ ছাড়তে হয়, খেলার একদম শেষ মুহূর্তে। ১৯ খেলায় ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ২৬। আর ২০ খেলায় চট্টগ্রাম মোহামেডানের পয়েন্ট ১৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৪২ ঘ.