২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটিতে যাচ্ছেন না রোনালদো

ম্যানচেষ্টার সিটিতে যোগ দেয়ার কোনো ইচ্ছা নেই বলে সাফ জনিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, প্রয়োজন হলে আরো দশ বছর রিয়ালে থাকবেন। এ জন্য দলটির সঙ্গে চুক্তি করতেও রাজি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেষ্টার সিটিতে যোগ দেয়ার কোনো ইচ্ছা নেই বলে সাফ জনিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, প্রয়োজন হলে আরো দশ বছর রিয়ালে থাকবেন। এ জন্য দলটির সঙ্গে চুক্তি করতেও রাজি তিনি। ২০০৯ সালে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। হতাশায় কাটে প্রথম বছর। কোনো শিরোপাই জিততে পারেনি তার দল। ২০১১ সালে তার মহামূল্যবান গোলে বার্সেলোনাকে হারিয়ে ১৭ বছর পর কিংস কাপের শিরোপা ঘরে তোলে রিয়াল। কিন্তু লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসা হয়নি। মেসির বার্সা নিয়ে যায় শিরোপাগুলো। হতাশার মধ্যেও ২০১০-১১ মৌসুম রোনালদোর কাছে তপ্ত রোদের মাঝে এক পশলা বৃষ্টি হয়ে দেখা দিয়েছে। লা লিগায় রেকর্ড ৪০ গোল করেন তিনি। আর সব মিলে গোল দেন তিনি ৫৩টি। পেছনে ফেলেন প্রতিদ্বন্দ্বী মেসিকে (৫২)। আনন্দ-বেদনার এই গল্পে রোনালদোর রিয়াল ছাড়ার খবর ছড়িয়ে পড়ে চারদিকে। স্বাভাবিকভাবেই দলবদলের এই মৌসুমে তাকে নিয়েই সবচেয়ে বেশি টানা-হেঁচড়া করবে দলগুলো। তাকে দলে টানার জন্য অর্থের অঙ্কও হতে হবে সে রকম। সেদিক দিয়ে বাজারে একটি দলই আছে, যেটি রোনালদোকে কেনার সাহস দেখাতে পারে। আরব ধনকুবের মালিকানাধীন ম্যানচেস্টার সিটি। রিয়ালের সঙ্গে ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ হন রোনালদো। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১১ মিলিয়ন ইউরো দেয়া হবে তাকে। ম্যান সিটি তাকে বছরে ২৪ মিলিয়ন ইউরো দেয়ার প্রস্তাব দেয়। আর রোনালদোকে বিক্রির বিনিময়ে রিয়ালের অ্যাকাউন্টে জমা হবে ১৭০ মিলিয়ন ইউরো! ম্যান সিটির অধিনায়কের আর্মব্যান্ডও পড়বেন পর্তূগালের এই তারকা। ক্যাডেনা কোপ বেতারের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, "প্রস্তাবটা খারাপ না, কি বলেন।" এরপর মাথা ঝাঁকিয়ে তিনি বলেন, "নাহ, আমি ম্যান সিটিতে যাচ্ছি না।" "আপনি লিখে রাখেন। আমি যাচ্ছি না। আমি আপনাকে কথা দিচ্ছি," যোগ করেন তিনি। এরপরই বোমাটা ফাটালেন রোনালদো, "যদি রিয়ালের প্রেসিডেন্ট (ফ্লোরেন্তিানো পেরেজ) আমাকে আজই দশ বছরের চুক্তিতে সই করতে বলেন, আমি করে দেবো।" এই না হলে রোনালদো! মাঠে যতোটা আক্রমণাত্মক, বাইরের ঠিক ততোটা। তার মানে দলবদলের এই মৌসুমে বড় কোনো পট পরিবর্তন না হলে রিয়াল ছাড়ার কোনো সম্ভাবনাই নেই রোনালদোর। তাই এবারের মতো ম্যান সিটিকে রোনালদো আশা ছাড়তেই হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৩৭ ঘ.