২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের বাইরেও কিউবার লজ্জা

টিম হোটেল ছেড়ে শেষ পর্যন্ত পালালেন কিউবার খেলোয়াড় ইওসনিয়েল মেসা। এমনিতেই কনকাকাফ গোল্ড কাপে চরম ভরাডুবি হয়েছে কিউবার। ই্ওসনিয়েলের এমন কাণ্ডে আবারো লজ্জা পেতে হলো তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টিম হোটেল ছেড়ে শেষ পর্যন্ত পালালেন কিউবার খেলোয়াড় ইওসনিয়েল মেসা। এমনিতেই কনকাকাফ গোল্ড কাপে চরম ভরাডুবি হয়েছে কিউবার। ই্ওসনিয়েলের এমন কাণ্ডে আবারো লজ্জা পেতে হলো তাদের। বৃহস্পতিবার মেক্সিকোর কাছে ৫-০ গোলের হারার পর নর্থ ক্যারোলিনার শার্লটে থাকা টিম হোটেল থেকে উধাও হন মেসা। তিনি নিজেই জানান, আগুন লাগার পর নিরাপদে সিঁড়ি দিয়ে হোটেল থেকে নেমে আসেন। এরপর গাড়িতে ওঠেন, যেখানে তার পরিবারের সদস্যরা অপেক্ষা করছিল। স্পেন ভিত্তিক টিভি চ্যানেল ইউনিভিসনকে রোববার দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "কঠিন সিদ্ধান্ত ছিল। টুর্নামেন্টে আসার আগেই ভেবে রেখেছিলাম পালাবো। আমি পেশাদার মনোভাবের সঙ্গে ফুটবল খেলতে চেয়েছিলাম। কিউবাতে তা সম্ভব নয়।" এর আগে ২০০৭ সালের গোল্ড কাপ থেকেও কিউবার দু'জন ফুটবলার পালিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২২২ ঘ.