২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রজাতন্ত্রের জয়, স্পেন ও ইংল্যান্ডের ড্র

ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের গ্র"প বি'র খেলায় সোমবার জিতেছে চেক প্রজাতন্ত্র। দলটি ২-১ গোলে হারায় ইউক্রেনকে। গ্র"পের অপর খেলায় স্পেন ও ইংল্যান্ড ১-১ গোলে ড্র করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের গ্র"প বি'র খেলায় সোমবার জিতেছে চেক প্রজাতন্ত্র। দলটি ২-১ গোলে হারায় ইউক্রেনকে। গ্র"পের অপর খেলায় স্পেন ও ইংল্যান্ড ১-১ গোলে ড্র করে। বোরেক ডকালের জোড়া গোলে ইউক্রেনের বিপক্ষে এক সময় দুই গোলে এগিয়ে ছিল চেক প্রজাতন্ত্র। শেষ মুহূর্তে ইউক্রেনের ম্যাক্সিম বিলি একটি গোল গোল শোধ করেন। জমে উঠেছিল স্পেন ও ইংল্যান্ডের লড়াই। ওই খেলায় শেষ মিনিটের গোলে ১-১ এ ড্র করে ইংল্যান্ড। গোলটি করেন ড্যানি ওয়েলবেক। শোধ করার আগ পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল ইংল্যান্ড। খেলার ১৪ মিনিটে থিয়াগো আলকানতারার কর্নার অধিনায়ক মার্টিনেজ মাথা দিয়ে পাঠিয়ে দেন অরক্ষিত আন্দার হেরেরার পায়ে। গোল করে স্পেনকে এগিয়ে নেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১১৩ ঘ.