ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কনকাকাফ গোল্ড কাপের শেষ আটে উঠেছে মেক্সিকো ও কোস্টারিকা।
রোববার গোল্ডকাপের একমাত্র খেলায় মেক্সিকো ৪-১ গোলে বিধ্বস্ত করে কোস্টারিকাকে। বিশাল হারের পরও গোল ব্যবধানে এল সালভাদরকে পেছনে ফেলে এ গ্র"প থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় কোস্টারিকা। আর মেক্সিকো গ্র"প চ্যাম্পিয়ন হয়ে ওঠে শেষ আটে।
শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে খেলার ৩৮ মিনিটের মধ্যে চার গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো। মনে হচ্ছিল, বেশ বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়বে তারা।
কোস্টারিকা আর দু'টি গোল হজম করলেই ছিটকে পড়তো প্রতিযোগিতা থেকে। কিন্তু রক্ষণভাগের খেলোয়াড়রা ভালো খেলায় আর কোনো গোল খায়নি তারা। উল্টো খেলার ৬৯ মিনিটে একটি গোল শোধ করে।
দ্বিতীয়ার্ধে দু'বার গোল প্রায় দিয়েই ফেলেছিল মেক্সিকো। গোলপোস্টের খুব কাছাকাছি থেকে শট নেন দলের ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় হাভিয়ের হার্নান্দেজ। কিন্তু বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। আরেকবার সালসিদোর শট কোনোমতে রক্ষা করেন কোস্টারিকার গোলরক্ষক নেইলর নাভাস।
ধরা হচ্ছিল, গ্র"প পর্যায়ে কোস্টারিকাই একমাত্র দল, যারা মেক্সিকোর সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ২০ মিনিটের মধ্যে রাফায়েল মারকুইজ (১৭ মিনিট) ও গুয়ারদাদোর (১৯ মিনিট) গোলে কোস্টারিকার অঘটন ঘটানোর স্বপ্ন উড়ে যায়।
৭ মিনিট পর আবারো গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন গুয়ারদাদো। ৩৮ মিনিটে পাকলো বারেরা গোল দিলে প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকে মেক্সিকো।
মারকোস উরেনা ৬৯ মিনিটে কোস্টারিকার পক্ষে একটি গোল শোধ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯২৭ ঘ.
bdnews24