২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানচেজ, ম্যান সিটি ও বার্সার অভিন্ন লক্ষ্য

উদিনেসের আক্রমণভাগের খেলোয়াড় আলেক্সি সানচেজের দিকে নজর পড়েছে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদিনেসের আক্রমণভাগের খেলোয়াড় আলেক্সি সানচেজের দিকে নজর পড়েছে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার। চিলির খেলোয়াড় সানচেজের জন্য ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের দল ম্যান সিটি দর হেঁকেছে ৩৪ মিলিয়ন পাউন্ড। সে তুলনায় বেশ পিছিয়ে আছে লা লিগার দল বার্সেলোনা। দলটির দর ২৬.৫ মিলিয়ন পাউন্ড। ব্রিটেনের সানডে টাইমস জানিয়েছে, সোমবার ইতালির উদিনেসের কাছে নতুন প্রস্তাব নিয়ে যাচ্ছে ম্যান সিটির একটি প্রতিনিধি দল। এর আগে ২২ বছর বয়সী এই তারকার জন্য ২২.১ মিলিয়ন পাউন্ড দর হেঁকেছিল তারা। এবার তারা ৩৪ মিলিয়ন পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে আভাস দেয় পত্রিকাটি। ২০১০ সালের বিশ্বকাপে ভালো খেলার পর এবার সেরি-আ'তেও আলো ছড়ান সানচেজ। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া উদিনেসের হয়ে গোল করেন ১২টি। সানচেজের ব্যাপারে আগ্রহী বার্সেলোনাও। তারা সানচেজকে দেখছেন উঁচু মানের ফুটবলার হিসেবে। তবে সানচেজকে সহজে ছাড়বে না উদিনেস। ক্লাবের মালিক সাফ বলে দিয়েছেন. তার সেরা রত