ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৌদি আরবের কোচের দায়িত্ব দেয়া হয়েছে ভাস্কো দা গামা কোচ রিকার্ডো গোমেজকে। পারিশ্রমিক মোটেও কম নয়। ১৩ মিলিয়ন ডলার!
সৌদি আরব ফুটবল ফেডারেশন শনিবার জানিয়েছে, এরই মধ্যে প্রাথমিক চুক্তিপত্রে সই করেন যুব ও কল্যাণ বিষয়ক প্রধান প্রিন্স নাওয়াফ বিন ফয়সাল ও গোমেজ। সামনের সপ্তাহে গোমেজের সৌদি আরব যাওয়ার কথা।
এশিয়া কাপে খারাপ খেলার কারণে গত জানুয়ারিতে কোচ হোসে পেসেইরোকে বরখাস্ত করে সৌদি আরব।
গোমেজের প্রশিক্ষণে গত সপ্তাহে ভাস্কো দা গামা ব্রাজিলিয়ান কাপের শিরোপা জেতে। তিনি প্রধান কোচ হিসেবে ভাস্কোতে যোগ দেন ফেব্র"য়ারিতে।
১৯৯০ সালের বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন গোমেজ। তবে খেলোয়াড় গোমেজের চেয়ে কোচ গোমেজ অনেক বেশি সফল। ব্রাজিলের অলিম্পিক দলের কোচ ছিলেন তিনি। এছাড়া সাও পাওলো, ফ্লেমেঙ্গো, প্যারিস সেন্ট-জার্মেই, মোনাকো এবং বোর্দের মতো নামীদামী দলও মাঠে গেছে তার অধীনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৩৪ ঘ.
bdnews24