২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল, বাংলাদেশ লিগ দু'দিন পিছিয়েছে

হরতালের কারণে বাংলাদেশ লিগ আবারো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতালের কারণে বাংলাদেশ লিগ আবারো পিছিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রচেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দল ৩৬ ঘন্টার হরতাল ডাকে। হরতাল শুরু হয় রোববার ভোর ৬ টায়। এ কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বোববার ও সোমবারের খেলা দু'দিন পিছিয়ে দেয়। হরতালের কারণে খেলা পেছানোর কথা স্বীকার করে ফেডারেশন বলছে, প্রতিটি খেলা দু'দিন করে পিছিয়ে যাবে। তবে খেলা শুরুর সময় ঠিক থাকবে। ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম মোহামেডানের খেলা দিয়ে মঙ্গলবার আবারো মাঠে গড়াবে বাংলাদেশ লিগ। এর আগেও বিভিন্ন কারণে কয়েকবার লিগ পিছিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্মকর্তা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "লিগ যতো পেছানো হচ্ছে, আমাদের বাজেটও ততো বাড়ছে। এ কারণে আমদের আর্থিক সঙ্কট দেখা দেয়।" অবশ্য বাফুফেরও করার কিছু নেই বলে উল্লেখ করে তিনি বলেন, এমন অবস্থায় খেলা চালানো আসলেই অসম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪২ ঘ.