ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুইন্স ক্লাব টেনিসের কোয়ার্টার ফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদালকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন ফ্রান্সের জো উইলফ্রেন্ড সোঙ্গা।
পিছিয়ে পড়েও র্যাঙ্কিংয়ের ১৯ নম্বর খেলোয়াড় সোঙ্গা ৬-৭ (৩), ৬-৪ ও ৬-১ গেমে হারান নাদালকে।
খেলা শেষে নাদাল বলেন, "হয়তো দ্বিতীয় সেটে হারের পর আমি আমার মনযোগ হারিয়ে ফেলেছিলাম। আমি হেরে গেছি ঠিকই তবে এর একটা ভালো দিকও আছে। তাহলো আমি কিছুদিন বিশ্রাম করতে পারবো। কারণ প্রতিদিনই আমাকে প্রচণ্ড চাপের মধ্যে খেলতে হয়।"
কিছুদিন পরই বছরের তৃতীয় 'গ্র্যান্ড স্লাম' ওপেন টেনিস (উইম্বলডন) প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।
২৫ বছর বয়সী নাদাল রোববারই তার ষষ্ঠ ফ্রেন্স ওপেন টেনিস শিরোপা ঘরে তুলেছেন।
সোঙ্গা ছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছেন অ্যান্ডি রডিক, জেমস ওয়ার্ড ও অ্যান্ডি মারে।
রডিক ৬-২ ও ৬-২ গেমে ফার্নান্দো ভার্দেস্কোকে এবং ওয়ার্ড ৬-২, ৬-৭ ও ৬-৪ গেমে আদ্রিয়ান মানারিনোকে হারান। আর ওয়াকওভার পেয়ে সেমিতে পৌঁছান মারে।
সেমিফাইনালে সোঙ্গা খেলবেন ওয়ার্ডের সঙ্গে। অপর সেমিফাইনালে অ্যন্ডি রডিকের প্রতিপক্ষ অ্যান্ডি মারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১২৪৫ ঘ.
bdnews24