ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেমার ফিলিপসের জোড়া গোলে শুক্রবার গুয়াতেমালাকে ২-০ গোলে হারিয়ে 'গোল্ড কাপের' কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে জ্যামাইকা।
ফিলিপস খেলার ৬৫ ও ৭৮ মিনিটে গোল দুটি করেন।
গ্র"প পর্বে এখনো জ্যামাইকার একটি খেলা বাকী। তবে ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে গ্র"পের দ্বিতীয় দল হন্ডুরাসের চেয়ে ২ পয়েন্ট ও তৃতীয় দল গুয়াতেমালার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আছে তারা। প্রত্যেক গ্র"পের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে।
গ্র"প 'বি' এর শেষ খেলায় সোমবার হন্ডুরাসের মুখোমুখি হবে জ্যামাইকা।
এদিকে দিনের অন্য খেলায় হন্ডুরাস ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে গ্রেনাডাকে। এ জয়ের ফলে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে রইলো হন্ডুরাস।
হন্ডুরাসের কার্লোস কস্টলি হ্যাট্রিক করেন। এছাড়া জেরি বেঙ্গসটন দুবার গ্রেনাডার জালে বল জড়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২০০ ঘ.
bdnews24