ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠেছে রাজশাহী, মানিকগঞ্জ ও খুলনা জেলা।
কাবাডি ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, নওগাঁয় রাজশাহী ২০-৩ পয়েন্টে নওগাঁ এবং ৩০-১২ পয়েন্টে জয়পুরহাট জেলাকে হারিয়ে চূড়ান্ত পর্বে ওঠে।
ফরিদপুরে মানিকগঞ্জ জেলা ৩৮-১২ পয়েন্টে ফরিদপুর জেলাকে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করে।
খুলনায় ১২-১১ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে এবং ২৬-৭ পয়েন্টে বাগেরহাট জেলাকে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় খুলনা জেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৫৭ ঘ.
bdnews24