ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির ক্লাব 'লাজিও'তে যোগ দিয়েছেন জার্মানির আক্রমণভাগের খেলোয়াড় মিরোস্লাভ ক্লোজা। ক্লাবটিতে খেলার জন্য দু'বছরের জন্য চুক্তি করেছেন তিনি।
লাজিওর ওয়েবসাইটে বলা হয়, আক্রমণভাগের গভীরতা বাড়ানোর জন্য কোচ এডি রেজা ক্লোজাকে দলে টেনেছেন।
এদিকে ক্লোজা জানিয়েছেন, জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না তিনি।
ক্লোজাকে দলে টানার আগ্রহ দেখিয়েছিল স্পেনের ক্লাব ভালেন্সিয়া ছাড়াও তুর্কিস্তানের একটি ক্লাব।
লাজিওতে যোগ দেয়ার কারণ সম্পর্কে ক্লোজা বলেন, "আমি লাজিওর উন্নতি লক্ষ্য করছি। দল হিসেবে লাজিও খুবই ভালো। দলে মাউরো জারাতে, হের্নানেস, ক্রিশ্চিয়ান লেডেসমা ও আন্দ্রে দিয়াসের মতো খেলোয়াড় আছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২৩৫ ঘ.
bdnews24