২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলে হারলো ইতালি, জিতলো স্পেন

আয়ারল্যান্ডের সঙ্গে দুর্দান্ত খেলেও ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি। আর স্পেন ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডের সঙ্গে দুর্দান্ত খেলেও ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি। আর স্পেন ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলাকে। অপর খেলায় দক্ষিণ কোরিয়া ২-১ গোলে ঘানাকে, নরওয়ে ১-০ গোলে লিথুনিয়াকে, অস্ট্রিয়া ৩-১ গোলে লাটভিয়াকে হারায়। রাশিয়া ও ক্যামেরুনের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির জন্য মঙ্গলবারের প্রীতি ম্যাচ ছিল প্রচণ্ড হতাশার। ওই আসরের পর থেকে তারা যেন ফুটবল খেলাই ভুলে গেছে। হার আর ড্রয়ের বৃত্ত থেকে বের হওয়াটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে আজ্জুরি'দের জন্য। মঙ্গলবার সুন্দর ফুটবলের পসরা সাজিয়ে অতীতকে মুছে ফেলতে মাঠে নেমেছিল ইতালি। অনিন্দ্য সুন্দর সাজানো আক্রমণ, বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষকে যোজন যোজন পেছনে ফেলেছিল তারা। কিন্তু, গোলের খেলা ফুটবলে গোলটাই অধরা রয়ে গেছে তাদের কাছে। রবি কিন, জন ও'শে, কেভিন কিবানে এবং নিয়মিত গোলরক্ষক শে কিভেন ছাড়া মূল একাদশ সাজানো আয়ারল্যান্ডার কাছে ইতালির ২-০ গোলের হার তাই এক অর্থে বড় লজ্জার। ৩৬ মিনিটের সময় ব্ল্যাকবার্ন রোভার্সের খেলোয়াড় কেইথ অ্যান্ড্রুসের ফ্রি-কিক এগিয়ে নেয় আইরিশদের। খেলা শেষ হওয়ার অন্তিম মুহূর্তে ইতালির কফিনে শেষ পেরেক ঠুঁকেন সায়মন কক্স। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন তাদের অসাধারণ 'ফর্ম' ধরে রেখে ভেনেজুয়েলাকে হারিয়েছে ৩-০ গোলে। তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। ৫ মিনিটের সময় গোলের সূচনা করেন ভেভিড ভিয়া। পেদ্রো ২০ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জাভি আলোনসোর ফ্রি-কিক বড় জয় এনে দেয় স্পেনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০৪৮ ঘ.