২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরের জন্য নিষিদ্ধ ভারতীয় ফুটবলার

ইশান্ত মেহরা নামের এক ভারতীয় ফুটবলার ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৭ (বিডিনিউনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইশান্ত মেহরা নামের এক ভারতীয় ফুটবলার ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ২৭ বছরের মধ্যমাঠের খেলোয়াড় ইশান্ত মুম্বাই এফসির হয়ে ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ 'আই লিগ' এ খেলেন। তার শরীরে গাঁজার অন্যতম রাসায়নিক উপাদান 'টেট্রাহাইড্রোক্যানাবিনল' পাওয়া গেছে বলে এনডিটিভির মঙ্গলবারের এক খবরে বলা হয়েছে। ভারতের ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সোমবার এক বিবৃতিতে ইশান্তের নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, "জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা দুই বছরের জন্য মেহরাকে (ইশান্ত) নিষিদ্ধ করেছে।" এতে আরও বলা হয়, "ফেব্র"য়ারির চার তারিখ মেহরার শরীরে মাদক সনাক্ত করা হয়। আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) নিয়মানুসারে ১০ ফেব্র"য়ারি থেকে তার নিষেধাঞ্জা শুরু হয়েছে।" দ্বিতীয় ভারতীয় ফুটবলার হিসেবে মাদক গ্রহণের দায়ে নিষিদ্ধ হলেন ইশান্ত। ২০০২ সালে ভারতের জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় অরুণ মালহোত্রা ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন। শাস্তি স্বরূপ বুসান এশিয়ান গেমসের ভারতীয় দল থেকে শেষ মুহূর্তে তার নাম প্রত্যাহার করে নেয় ভারতীয় ফুটবল ফেডারেশন। বিডিনিউনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/পিডি/২০৩৩ ঘ.