২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাশগঞ্জ ও চট্টগ্রাম মোহামেডানের জয়

বাংলাদেশ লিগে সোমবার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 05:14 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে সোমবার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৩৪ মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান জুয়েল রানা। আর ৫৭ মিনিটে ব্রাদার্সের পক্ষে একমাত্র গোলটি করেন দলের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় কিংসলে। ১৯ খেলায় ফরাশগঞ্জের পয়েন্ট ১৮। ১৮ খেলায় ব্রাদার্সের পয়েন্ট ২৫। কক্সবাজার স্টেডিয়ামে দিনের অপর খেলায় চট্টগ্রাম মোহামেডান ২-১ গোলে জেতেছে রহমতগঞ্জের বিপক্ষে। খেলার ৬০ মিনিটে পাশবন মোল্লার গোলে রহমতগঞ্জ এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। এক মিনিটে পরই গোল করে চট্টগ্রাম মোহামেডান। গোল দেন আরিফুল কবির ফরহাদ, খেলার ৬১ মিনিটে। ৬৭ মিনিটে দলের আক্রমণভাগের লাইবেরিয়ার খেলোয়াড় জেরি ওদিস্কোর গোলে চট্টগ্রাম মোহামেডান এগিয়ে যায়। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। এই খেলায় জেতায় চট্টগ্রাম মোহামেডানের পয়েন্ট দঁড়ালো ১৯ খেলায় ১৬। দলটি আছে দশম স্থানে। আর সমান খেলায় রহমতগঞ্জের পয়েন্ট ২৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩০৪ ঘ.