ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ এশিয়ান ক্যারম প্রতিযোগিতার দলগত বিভাগে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। আর সার্ক ক্যারম প্রতিযোগিতায় হয়েছে তৃতীয়।
মালদ্বীপের রাজধানী মালেতে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ রানার্সআপ হয়।
এছাড়া সার্ক ক্যারম প্রতিযোগিতায় বাংলাদেশ দলগত বিভাগে তৃতীয় স্থান লাভ করে।
বাংলাদেশ দল দেশে ফিরবে সোমবার। দলের খেলোয়াড়রা হলেন কেজি হুমায়ুন কবীর, মোহাম্মদ আলী, মোহাম্মদ মনিরুজ্জামান, ফারহানা নাসরিন, ফারজানা আক্তার ও আফসানা আক্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২২১ ঘ.
bdnews24