২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাড লাইট ব্যবহারের অনুমতি না পাওয়ায়--

সব কিছুই ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে দেয়া হলো বাংলাদেশ লিগের শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব কিছুই ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে দেয়া হলো বাংলাদেশ লিগের শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা। খেলা হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। শুরু হওয়ার কথা ছিল রোববার রাত ৮ টায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, ফ্লাড লাইট ব্যবহারের অনুমতি না পাওয়ায় খেলাটি একদিন পিছিয়ে দেয়া হয়। শেখ জামাল ও শেখ রাসেলের খেলা সোমবার হবে বলে উল্লেখ করে বাফুফে জানায়, এ কারণে প্রত্যেকটি খেলাও একদিন করে পিছিয়ে দেয়া হয়েছে। তবে মাঠ ও খেলা শুরুর সময় অপরিবর্তিত থাকবে। আগের দিনও বাফুফে জানিয়েছিল, নির্ধারিত দিনেই হবে শেখ জামাল ও শেখ রাসেলের খেলা। তবে হরতালের কারণে খেলা রাত ৮ টায় শুরু করার সিন্ধান্ত নেয়া হয়। খেলা শুরু হওয়ার কথা ছিল ৪টা ১৫ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪৩ ঘ.