২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার চ্যাম্পিয়ন, বিকেএসপি রানার্সআপ

জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। আর রানার্সআপ হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। আর রানার্সআপ হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে আনসার জিতেছে ৫৫টি সোনা, ৩২টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ পদক। বিকেএসপি দ্বিতীয় দিন পর্যন্ত আনসারের সঙ্গে সমান তালে লড়াই করলেও শেষ দিনে এসে পিছিয়ে পড়ে। তারা ৪৫টি সোনা, ৫৫টি রুপা ও ৩২টি ব্রোঞ্জ জেতে। ছেলেদের মধ্যে সেরা সাঁতারু হন বিকেএসপির টিটু মিয়া ও মেয়েদের মধ্যে আনসারের ববিতা খাতুন। টিটিু ১১টি সোনার পদক জেতেন। আর ববিতা জেতেন ৯টি সোনা। এদিকে প্রতিযোগিতার শেষ দিনে ৮টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। তিনদিনে মোট রেকর্ড হয় ২০টি। প্রতিযোগিতায় ইভেন্ট ছিল ১০৩টি। এতে অংশ নেয় ৭০০ সাঁতারু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৯ ঘ.