ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ আনসারের আধিপত্য স্পষ্ট হয়ে উঠেছে। ৩৭টি সোনার পদক জিতে তারা।
মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতায় আনসার ২৪টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ পদকও জিতেছে।
দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। তারা জিতেছে ৩০টি সোনা, ৩৮টি রুপা ও ২৫টি ব্রোঞ্জ।
এ দু'টি দলের সঙ্গে অন্য দলগুলোর প্রার্থক্য বিস্তর। মাত্র ২টি সোনা, ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় স্থানে আছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা। অগ্রযাত্রা সুইমিং ক্লাব ১টি সোনা ও ১ টি ব্রোঞ্জ জিতে আছে চতুর্থ স্থানে।
প্রতিযোগিতায় ২১টি দলের মধ্যে বাকি ১৭টি দল এ পর্যন্ত কোনো সোনার পদক জিততে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২২৪ ঘ.
bdnews24