২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা-নাইজেরিয়া খেলা নিয়ে তদন্ত

ম্যাচ পাতানোর অভিযোগ ওঠায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যে বুধবারের প্রীতি ম্যাচ নিয়ে তদন্ত করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানোর অভিযোগ ওঠায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যে বুধবারের প্রীতি ম্যাচ নিয়ে তদন্ত করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ওই খেলায় ৪-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার মূল একাদশের বেশিরভাগ খেলোয়াড় খেলেননি। খেলা দেখার পর অনেকেই ধারনা করছেন, খেলাটি ছিল পাতানো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে শনিবার বলা হয়, "খেলাটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাই এ ব্যাপারে তদন্ত করা হবে।" ওই ম্যাচের রেফারি ইব্রাহিম শাইবু উভয় দলকে একটি করে পেনাল্টি উপহার দেন বলেও অভিযোগ উঠেছে। খেলার ২৬ মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড় ফেদরিকো ফাজিও ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তবে উভয় দেশের কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠেনি। নাইজেরিয়ার ফুটবল ফেডারেশনের মুখপাত্র আদেমোলা ওলাজিরে জানান, তিনি ফিফার তদন্ত নিয়ে কিছুই জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১৭ ঘ.