২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সকে রুখে দিল বেলারুশ

২০১২ সালের ইউরো বাছাই পর্বে ফ্রান্সকে রুখে দিয়েছে বেলারুশ। ডি গ্রপের এই খেলা ১-১ গোলে ড্র হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 05:54 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১২ সালের ইউরো বাছাই পর্বে ফ্রান্সকে রুখে দিয়েছে বেলারুশ। ডি গ্রপের এই খেলা ১-১ গোলে ড্র হয়। আবিদালের আত্মঘাতী গোলে প্রথমে পিছিয়ে পড়ে সফরকারী ফ্রান্স। গোল শোধ করেন মালুদা। গ্র"পের অন্য খেলায় বসনিয়া ও হার্জেগোভিনাকে ৩-০ গোলে হারায় রোমানিয়া। ৬ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। সমান খেলায় ৯ পয়েন্ট নিয়ে বেলারুশ আছে দ্বিতীয় স্থানে। ৮ পয়েন্ট নিয়ে রোমানিয়া আছে তিন নম্বরে। পাঁচ খেলায় ৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে আছে আলবেনিয়া। সমান খেলায় বসনিয়া ও হার্জেগোভিনার পয়েন্ট ৭। দলটি আছে পঞ্চম স্থানে। খেলার ২০ মিনিটে আবিদালের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। তবে গোল শোধ করতে মোটেও সময় নেয়নি তারা। দুই মিনিট পরই মালুদা গোল করে খেলায় সমতা ফেরান। দুই দল এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি আক্রমণভাগের খেলোয়াড়রা। ই গ্রপে সুইডেন ৪-১ গোলে মালদোভাকে ও ফিনল্যান্ড ১-০ গোলে সান মারিনোকে হারায়। এফ গ্র"পে ক্রোয়েশিয়া ২-১ গোলে জেতে জর্জিয়ার বিপক্ষে। আই গ্র"পে লিচটেনস্টেইন ২-০ গোলে হারায় লিথুয়ানিয়াকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮১১ ঘ.