২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জকোভিচের জয়রথ থামালেন ফেদেরার

দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। দ্বিতীয় সেমিফাইনালে ৭-৬ (৫), ৬-৩, ৩-৬ ও ৭-৬ (৫) গেমে জেতেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 04:02 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। দ্বিতীয় সেমিফাইনালে ৭-৬ (৫), ৬-৩, ৩-৬ ও ৭-৬ (৫) গেমে জেতেন তিনি। এর আগে প্রথম সেমিফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এ নিয়ে ছয় বছরের মধ্যে চারবার চূড়ান্ত খেলায় মুখোমুখি হবেন নাদাল ও ফেদেরার। এই হারের মধ্য দিয়ে জকোভিচের জয়রথ থামলো। এর আগে টানা ৪৩ খেলায় জেতেন তিনি। খেলায় জেতার পর ১৬ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার বলেন, "এ ধরনের খেলায় জেতার জন্য আমি অনেক অনুশীলন করেছি। অনেক চাপে থাকার পরও ভালো খেলেছেন জকোভিচ।" ফেদেরার তার জয়কে নাদালের জন্মদিনের উপহার হিসেবে অভিহিত করে বলেন, আমার প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আরেকটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার জন্য আমি মুখিয়ে আছি।" শেষ চার খেলায় জকোভিচের কাছে হার মানেন নাদাল। এদিকে রেকর্ড ছয়বার শিরোপা জয়ী বিয়ন বোর্গের পাশে বসতে হলে পাঁচবারের চ্যাম্পিয়ন নাদালকে রোববার চূড়ান্ত খেলায় জিততে হবে ফেদেরারের বিপক্ষে। রোলাঁ গ্যারোতে নাদালের রেকর্ড বলছে ফেদেরারের চেয়ে এগিয়ে আছে তিনিই। মারেকে হারিয়ে জয়ের রেকর্ড নিয়ে গেছেন ৪৪-১ এ। ২০১১ সালে খেলা সব প্রতিযোগিতার শিরোপা জিতে জকোভিচ আসেন রোলাঁ গ্যারোয় খেলতে। তৃতীয় বাছাই ফেদেরারের কাছে হারকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি। বলেন, "এটা কেবলই আরেকটা পরাজয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৪২ ঘ.