২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনে যাওয়া হচ্ছে না সিদ্দিকুরের

ভিসা পেতে দেরি হওয়ায় মর্যাদাপূর্ণ ইউএস ওপেনের বাছাই পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- ভিসা পেতে দেরি হওয়ায় মর্যাদাপূর্ণ ইউএস ওপেনের বাছাই পর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমানের। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ওয়াশিংটনের উডভ্যালি গলফ কোর্সে ৬ জুন থেকে ইউএস ওপেনের বাছাই পর্বে খেলতে যাওয়ার কথা ছিল আমার। ১৮ মে ভিসার আবেদন করার পর ২৫ তারিখ আমার সাক্ষাৎকারও নেওয়া হয়েছিল।" কিন্তু বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কোনো সাড়া না পেয়ে পাসপোর্ট ফিরিয়ে নেন হতাশ সিদ্দিকুর। তিনি বলেন, "ওরা এতো সময় নিলো কেন, আমি বুঝলাম না।" পাসপোর্ট ফিরিয়ে আনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই গলফার বলেন, আগামী ১৬ জুন থাইল্যান্ডের কুইন্স কাপ শুরু হচ্ছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা না পেলে তাকে থাইল্যান্ডের টুর্নামেন্ট খেলার সুযোগও হারাতে হবে। এ কারণেই তিনি আর অপেক্ষা করেননি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ জন গলফার ইউএস ওপেনের সর্বশেষ বাছাইয়ে খেলার সুযোগ পান। এদের মধ্য থেকে ১০ জন সুযোগ পান চূড়ান্ত পর্বে। গত বছর এশিয়ান ট্যুরে ব্র"নেই ওপেন জয়ের পর দেশে ফিরে বীরের মর্যাদা পান সিদ্দিকুর রহমান। সেটাই ছিল গলফের কোনো আন্তর্জাতিক আসরে বাংলাদেশি কোনো খেলোয়াড়ের সবচে বড় সাফল্য। গলফের বিশ্ব র‌্যাংকিংয়ে ১৩০ নম্বরে থাকা সিদ্দিকুর এশিয়ার র‌্যাংকিংয়ে আছে দশম অবস্থানে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২২৩৮ ঘ.