২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বিধ্বস্ত আর্জেন্টিনা

আবুজায় নাইজেরিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। ইকেচোকুও উচের জোড়া গোলে স্বাগতিকদের কাছে হেরেছে ৪-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবুজায় নাইজেরিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। ইকেচোকুও উচের জোড়া গোলে স্বাগতিকদের কাছে হেরেছে ৪-১ গোলে। আফ্রিকা নেশন্স কাপের বাছাই পর্বে ইথিওপিয়ার বিপক্ষে খেলার আগে পাওয়া এ জয় নাইজেরিয়ার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক খানি। রবিবার ইথিওপিয়ায় খেলবে দুই দল। দল নিয়ে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার মাসুল গুনল সফরকারীরা। এ দিন খেলেননি লিওনেল মেসি, কার্লোস তেভেজ, হ্যাভিয়ার মাসচেরানো ও সার্জিও অ্যাগুয়েরো। কোপা আমেরিকায় নিজের দল চূড়ান্ত করতে অনেকটা বি-টিমকে মাঠে নামান সার্জিও বাতিস্তা। তবে শিষ্যরা মাঠে নিজেদের মোটেও প্রমাণ করতে পারেননি। একপেশে খেলায় ইকেচোকুও উচের জোড়া গোল, ওবিন্না সোফোর ও ইমানুয়েল এমেনিকের গোলে এক পর্যায়ে ৪-০ গোলে এগিয়ে যায় সুপার ঈগলরা। খেলার শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন মাউরো বাসেলিস। তবে পুরো খেলায় একেবারেই নি