ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইজারল্যান্ডের বিপক্ষে ইউরো ২০১২ এর বাছাই পর্বের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের খেলোয়াড় মাইকেল ক্যারিককে পাচ্ছে না ইংল্যান্ড।
ওয়েম্বলিতে শনিবার বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে খেলবে স্বাগতিক ইংল্যান্ড ও সুইজারল্যান্ড।
ওয়েম্বলিতেই গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার সময় চোট পান ২৯ বছর বয়সী ক্যারিক।
চোট পাওয়ার পরপরই ইংল্যান্ড দলের কর্মকর্তাদের নিজের অবস্থান জানান ক্যারিক। কটির ওই চোটের কারণে অনুশীলনেও নামতে পারেননি তিনি।
এর আগে চোটের কারণে বাদ পড়েছেন ডেভিড স্টকডেল ও জার্মেইন ডিফো। এবার ক্যারিকের বিদায় ফ্যাবিও ক্যাপোলার জন্য একটা বড় আঘাত হয়ে এলো। ২০১০ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম দলে ডাক পেয়েছিলেন তিনি।
ম্যান ইউ'র ১৯তম লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ইংল্যান্ড দলে ফিরে আসেন ক্যারিক।
চার খেলায় ১০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড জি গ্র"পের শীর্ষে রয়েছে। সমান খেলায় চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সুইজারল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮০৪ ঘ.
bdnews24