২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারে শারাপোভা ও না লি

তিন বছর পর ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে উঠলেন মারিয়া শারাপোভা। তার পথ অনুসরণ করেন ষষ্ঠ বাছাই চীনের না লি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন বছর পর ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে উঠলেন মারিয়া শারাপোভা। তার পথ অনুসরণ করেন ষষ্ঠ বাছাই চীনের না লি। না লি'র প্রতিপক্ষ ছিলেন চতুর্থ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা। আজারেঙ্কার বিদায়ে ফ্রেঞ্চ ওপেনে এবার মেয়েদের শীর্ষ বাছাইদের প্রথম চারজনই বিদায় নিলেন। কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেন শীর্ষ তিন বাছাই। আজারেঙ্কার বিপক্ষে না লি জেতেন ৭-৫ ও ৬-২ গেমে। এর ফলে প্রথম চীনা খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে জায়গা করে নিলেন না লি। আর পঞ্চদশ বাছাই আন্দ্রে পেতকোভকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ওঠেন শারাপোভা। ৬-০ ও ৬-৩ গেমে জেতেন তিনি। ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেনেও শারাপোভা শেষ চারে উঠেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২২১ ঘ.