ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেকর্ড সংখ্যক সাঁতারুর অংশগ্রহণে জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতা শুক্রবার মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে।
জাতীয় ক্রীড়া পরিষদে বুধবার এক সংবাদ সম্মেলনে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শহীন জানান, তিনদিনের এই প্রতিযোগিতা শেষ হবে বোরবার। এতে অংশ নিবেন ৪৯০ জন সাঁতারু। তাদের মধ্যে ছেলে ৩২০ ও মেয়ে ১৭০ জন।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ৭১টি দল। ইভেন্ট রয়েছে ১০০টি।
এবার প্রথমবারের মতো আর্থিক পুরস্কার দেয়া হবে। সোনার পদক জয়ী সাঁতারু পাবেন ৫০০ টাকা, রুপা জয়ী ৩০০ টাকা ও ব্রোঞ্জ জয়ী ২০০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৩৬ ঘ.
bdnews24