২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিস্তার প্রাথমিক দলে তেভেজ

শেষ পর্যন্ত আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন আক্রমণভাগের খেলোয়াড় কার্লোস তেভেজ। প্রায় ছয় মাস পর জাতীয় দলে ডাক পেলেন তিনি। কোপা আমেরিকাকে সামনে রেখে কোচ সার্জিও বাতিস্তার ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক দলে নাম আছে তেভেজেরও। ম্যানচেস্টার সিটির অধিনায়ক তেভেজের বুধবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা। অথচ কিছুদিন আগে বাতিস্তা বলেছিলেন, দলে তেভেজের জন্য কোনো জায়গা তিনি খুঁজে পাচ্ছেন না। এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে গত নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে তেভেজ নাম প্রত্যাহার করে নেয়ায় বাতিস্তা তার উপর অসন্তুষ্ট হন। খেলাটি হয় কাতারে। তেভেজকে দলে না রাখার ব্যাপারে বাতিস্তার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর হিসেবে পরিচিত দিয়েগো মারাদোনা। গত সপ্তাহে বাতিস্তা স্বীকার করেন, তেভেজের সঙ্গে তার ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে। আজেন্টিনার অনুশীলন শুরু হবে ৮ জুন। এবারের কোপা আমেরিকার স্বাগতিক দেশ আর্জেন্টিনা। প্রতিযোগিতা শুরু হবে ১ জুলাই। উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৩৩০ ঘ.