২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে শিয়াভোনে, কোয়ার্টারে মারে

পরাজয় থেকে দুই পয়েন্ট দূর থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরাজয় থেকে দুই পয়েন্ট দূর থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোনে। ফ্রেঞ্চ ওপেনের মহিলা এককের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার চতুর্থদশ বাছাই রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে ১-৬, ৭-৫ ও ৭-৫ গেমে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছেন ইতালির শিয়াভোনে। ৩০ বছর বয়সী শিয়াভোনে ছিলেন কোয়ার্টার ফাইনালের সবচেয়ে বয়সী আর ১৯ বছরের পাভলিউচেঙ্কোভা সবচেয়ে কম বয়সী। গ্র্যান্ড স্লামে নিজের প্রথম কোয়ার্টার ফাইনালে প্রথম ১২ গেমের ১০টিতেই জেতেন পাভলিউচেঙ্কোভা। এক পর্যায়ে দ্বিতীয় সেটে ৪-১ ব্যবধানে এগিয়েও ছিলেন। জয় থেকে ছিলেন মাত্র দুই পয়েন্ট দূরে। এ পর্যায়ে ঘুরে দাঁড়ান শিয়াভোনে। তৃতীয় সেটে তিনি এগিয়ে যান ৫-১ ব্যবধানে। তবে ফিরে আসেন পাভলিউচেঙ্কোভা। তারপরও শেষ রক্ষা হয়নি, হেরেই মাঠ ছাড়েন তিনি। শিয়াভোনে ইতালির প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে গত বছর রোলাঁ গ্যারোতে গ্র্যান্ড স্ল্যাম জেতেন। পুরুষ এককের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছেন ইংল্যান্ডের অ্যান্ডি মারে। প্রথম দুই সেট হেরে গেলেও শেষ তিন সেট জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তিনি। তিনবারের গ্রান্ড স্ল্যাম জয়ী মারে ৪-৬, ৪-৬, ৬-৩, ৬-২ ও ৭-৫ গেমে হারান ভিক্টোর ট্রায়োকিকে। প্রথম চার সেট খেলা হয়েছিলো সোমবার। এরপর অন্ধকারের কারণে খেলা বন্ধ হয়ে যায়। অন্যদিকে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় কতৃপক্ষ অস্ট্রেলিয়ার ড্যানিয়েল কোয়েলেরারকে আজীবন নিষিদ্ধ এবং ১ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩৮ ঘ.