ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় বিভাগ ফুটবল লিগে মঙ্গলবার জিতেছে নবাবপুর ক্রীড়া চক্র। দলটি ১-০ গোলে হারায় রেইনবো স্পোর্টিং ক্লাবকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৬৫ মিনিটে নবাবপুরের পক্ষে জয়সূচক গোলটি করেন টুটুল। মারাত্মক ফাউল করায় বিজয়ী দলের সাইদ হোসেনকে লাল কার্ড দেখানো হয়।
একই মাঠে দিনের অপর খেলায় সিটি ইউনাইটেড ১-১ গোলে ড্র করে যাত্রাবাড়ী যোতিকা সংসদের সঙ্গে। সিটির পক্ষে গোল দেন মনসুর আহমেদ ও যাত্রবাড়ীর পক্ষে শহিদুল ইসলাম।
এই খেলায় উভয় দলের একজন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। তারা হলেন সিটির মেবারক হোসেন ও যাত্রবাড়ীর রবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১০২ ঘ.
bdnews24