ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টিতে ভেসে গেছে রহমতগঞ্জ এমএফএস ও ফরাশগঞ্জ স্পোটিং ক্লাবের খেলা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ লিগের এই খেলাটি মাঠে গড়ানোর আগেই বৃষ্টি নামে। দু'টি দলই মাঠে এসে উপস্থিত হয় যথা সময়ে।
মাঠ খেলার উপযোগী না থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচটি।
রহমতগঞ্জ ও ফরাশগঞ্জের এই খেলা হবে বুধবার। তাই প্রত্যেকটি খেলা একদিন করে পিছিয়ে যাবে। তবে খেলা শুরুর সময় অপরিবর্তিত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪৯ ঘ.
bdnews24