২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে নাদাল ও লি না

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পৌঁছে গেছেন স্পেনের রাফায়েল নাদাল। ইভান লুবিচিচকে ৭-৫, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়ে ঘাসের মাঠে নিজের রেকর্ড ৪২-১ এ নিয়ে গেলেন শীর্ষ বাছাই নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ ােটয়েন্টিফোর ডটকম) - ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পৌঁছে গেছেন স্পেনের রাফায়েল নাদাল। ইভান লুবিচিচকে ৭-৫, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়ে ঘাসের মাঠে নিজের রেকর্ড ৪২-১ এ নিয়ে গেলেন শীর্ষ বাছাই নাদাল। সোমবার ফ্রেঞ্চ ওপেনের নবম দিনে, মেয়েদের একক থেকে শেষ আটে উঠেছেন চীনের লি না। চীনের প্রথম খেলোয়াড় হিসেবে এই অনন্য রেকর্ড গড়লেন লি। ষষ্ঠ বাছাই লি ২-৬, ৬-১ ও ৬-৩ গেমে হারান নবম বাছাই চেক রিপাবলিকের পেত্রা ভিতোভাকে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের রানারআপ হয়েছিলেন লি। ঘাসের মাঠে টেনিস সম্রাট নাদালের জয়রথ যেন থামছেই না। জয়ের ধারা অব্যাহত থাকলে বিয়ন বোর্গের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। ছয়বার ফ্রেঞ্চ ওপেন জেতার রেকর্ড আছে বোর্গের। আর নাদাল জিতেছেন পাঁচ বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২৫৭ ঘ.