২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট, মাঠের বাইরে ক্লোজা

পাঁজরের চোটের কারণে ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অস্ট্রিয়া ও আজারবাইজানের বিপক্ষে খেলতে পারছেন না জার্মানির আক্রমণভাগের খেলোয়াড় মিরোস্লাভ ক্লোজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁজরের চোটের কারণে ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অস্ট্রিয়া ও আজারবাইজানের বিপক্ষে খেলতে পারছেন না জার্মানির আক্রমণভাগের খেলোয়াড় মিরোস্লাভ ক্লোজা। ৩ জুন অস্ট্রিয়া ও ৭ জুন আজারবাইজানের বিপক্ষে খেলবে জার্মানি। উরুগুয়ের বিপক্ষে রোববার প্রীতি খেলায় চোট পান ক্লোজা। সোমবার সকালে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে 'স্ক্যান' করার পর চিকিৎসক তাকে কয়েকদিন বিশ্রাম নেয়ার পরামর্শ দেন । ক্লোজা মাঠে নামতে না পারায় জার্মানির কোচ জোয়াকিম লো খুবই হতাশ হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "ক্লোজা আমাদের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ঘিরেই আমরা আক্রমণ-পরিকল্পনা তৈরি করেছিলাম। এখন তাকে না পাওয়া খুবই হতাশার।" এ অবস্থায় মারিও গোমেজকে একাই দায়িত্ব নিয়ে খেলতে হবে। এবার বুন্ডেসলিগায় সবচেয়ে বেশি ২৮টি গোল করেন গোমেজ। আর বায়ার্ন মিউনিখের খেলোয়াড় ক্লোজার বেশির ভাগ সময় কাটে মঠের বাইরে। ক্লোজা ১০৯ খেলায় ৬১টি গোল দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩৯ ঘ.