২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার তৃতীয় বাছাই ভোনারেভার বিদায়

ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে একের পর এক অঘটন ঘটেই চলেছে। রোববার রোঁলা গ্যারোর চতুর্থ পর্ব থেকে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই ভেরা ভোনারেভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে একের পর এক অঘটন ঘটেই চলেছে। রোববার রোঁলা গ্যারোর চতুর্থ পর্ব থেকে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই ভেরা ভোনারেভা। অন্যদিকে পুরুষ এককে চতুর্থ রাউন্ডে জয় পেয়েছেন তৃতীয় বাছাই রজার ফেদেরার। স্বদেশী স্টানিসলাস ওয়ারিঙ্কাকে ৬-৩, ৬-২ এবং ৭-৫ গেমে হারান তিনি। মেয়েদের বিভাগের সবচেয়ে কমবয়সী (১৯) চতুর্দশ বাছাই আনাস্তাশিয়া পাবলাইচেঙ্কোভার কাছে রাশিয়ার সুন্দরী ভোনারেভা হেরেছেন ৭-৬ (৭-৪), ২-৬ এবং ৬-২ গেমে। এর আগে তৃতীয় পর্ব থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি ও দ্বিতীয় বাছাই কিম ক্লাইস্টার্স। ১৯৬৮ সালে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনে এবারই প্রথম বারের মতো শীর্ষ তিন বাছাইয়ের কেউ কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারলেন না। ভেনারেভা গত বছর উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারের উঠেছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২৩৫ ঘ.