২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েম্বলি প্রস্তুত

এসে গেল ২৮ মে, মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। আর মঞ্চের কথা সবার জানা, ওয়েম্বলি; যেখানে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। কে পরবে ইউরোপ সেরার মুকুট, সেটাই এখন দেখার বিষয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 06:38 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসে গেল ২৮ মে, মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। আর মঞ্চের কথা সবার জানা, ওয়েম্বলি; যেখানে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। কে পরবে ইউরোপ সেরার মুকুট, সেটাই এখন দেখার বিষয়। জয়ের পাল্লা অবশ্য বার্সার দিকে ঝুঁকে আছে, সেটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স লিগে দু'দল খেলেছে ১০ বার। বার্সা জিতেছে ৩ বার। হেরেছেও ৩ বার। কিন্তু এ বছর বার্সা যে অন্য গ্রহের ফুটবল খেলছে, তার সামান্য ঝলকও যদি দেখা যায় ওয়েম্বলিতে, তাতেই হার মানার কথা ম্যান ইউ'র। তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলও কম নয়। কাগজ-কলমের হিসাব উড়িয়ে দিয়ে অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ার পরও ম্যান ইউ এবার হয়েছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ (ইপিএল) চ্যাম্পিয়ন। প্রতিটি খেলায় ফার্গুসনের এক এক রত