২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শাস্তি স্বরূপ দলে নেয়া হচ্ছেনা তেভেজকে'

কাতারে ব্রাজিলের বিপক্ষে নভেম্বরের প্রীতি ম্যাচে না খেলার শাস্তি স্বরূপ কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে নেয়া হচ্ছেনা কার্লোস তেভেজকে। এমনটাই বলেছেন আর্জেন্টিনার সাবেক কোচ ডিয়াগো ম্যারাডোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 09:17 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাতারে ব্রাজিলের বিপক্ষে নভেম্বরের প্রীতি ম্যাচে না খেলার শাস্তি স্বরূপ কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে নেয়া হচ্ছেনা কার্লোস তেভেজকে। এমনটাই বলেছেন আর্জেন্টিনার সাবেক কোচ ডিয়াগো ম্যারাডোনা। বুধবার রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা এই মন্তব্য করেন। একই সঙ্গে আর্জেন্টিনার বর্তমান কোচ সার্জিও বাতিস্তার এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি। ম্যানচেস্টার সিটির অধিনায়ক তেভেজের প্রশংসা করে ম্যারাডোনা তাকে 'জনগনের খেলোয়াড়' হিসেবে আখ্যায়িত করেন। ম্যারাডোনা আরো বলেন, "ইংল্যান্ডের পেশিশক্তির ফুটবলেও সে সর্বোচ্চ গোলদাতা হতে পেরেছে।" ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের তিনি 'ওরাংওটাং' বলেও মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫০০ ঘ.